যুক্তরাষ্ট্রের বৃহৎ এ ওষুধ কোম্পানির প্রধান পণ্য বেবি পাউডার নিয়ে ৯ হাজার মামলা চলার মধ্যে শুক্রবার এ রায় দেওয়া হয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
রায়ের প্রতিক্রিয়ায় জনসন অ্যান্ড জনসন বলেছে, এ রায়ে তারা ‘গভীরভাবে হতাশ এবং আপিলের পরিকল্পনা নিচ্ছেন।
৬ সপ্তাহের এই বিচার চলার সময় ওই নারীরা ও তাদের পরিবার জুরিকে বলেছে, কয়েক দশক ধরে কোম্পানিটির তৈরি বেবি পাউডার ও অন্যান্য পাউডার ব্যবহার করার পর তারা জরায়ু ক্যান্সারে আক্রান্ত হন।
অভিযোগকারী ২২ নারীর মধ্যে ছয় জন জরায়ু ক্যানসার আক্রান্ত হয়ে মারা যান।
তাদের আইনজীবীরা অভিযোগ করেন, ট্যালকম পণ্য অ্যাজবেস্টজে দূষিত বলে ১৯৭০ দশক থেকে কোম্পানি জানলেও ঝুঁকির বিষয়ে ভোক্তাদের সতর্ক করেনি।
তবে এর আগে একই অভিযোগে করা মামলাগুলোতে ক্ষতিপূরণের যেসব রায় দেওয়া হয়েছিল তার সবগুলোর বিরুদ্ধে উচ্চতর আদালতে গিয়ে জয়ী হয়েছে জনসন অ্যান্ড জনসন।
এর আগে সর্বশেষ একই অভিযোগের বিচারে কোম্পানিটিকে ৪১ কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল ক্যালিফোর্নিয়ার জুরিরা। পরে সেই রায় উচ্চ আদালতে বাতিল হয়ে যায়।
No comments:
Post a Comment